খানাকুলে হামলার মুখে পড়ে পালাতে বাধ্য হন তৃণমূল প্রার্থী - The News Lion

খানাকুলে হামলার মুখে পড়ে পালাতে বাধ্য হন তৃণমূল প্রার্থী

 


দি নিউজ লায়ন;   খানাকুলের চিংড়া মালঞ্চ এলাকায় একাধিক বুথ ভোট শুরুর সময় থেকে দখল করে নেয় বিজেপি এবং সিপিএমের দুষ্কৃতীরা। একতরফাভাবে ছাপ্পা ভোট চলে বিজেপির। খবর পেয়ে খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নজিবুল করিম তার এজেন্টকে নিয়ে বুথে ঢুকতে গেলে ব্যাপক গন্ডগোল বেঁধে যায়। বাম-রাম দুষ্কৃতীরা কার্যত চেলাকাঠ এবং বাঁশ দিয়ে মাটিতে ফেলে মারধর করে তৃণমূল প্রার্থীকে। 


তৃণমূল প্রার্থীর এজেন্ট কেও বেধড়ক মারধর করা হয়। তৃণমূলের অভিযোগ, যখন প্রার্থীর ওপর হামলা হচ্ছে তখন একজন পুলিশ কর্মী ছাড়া ঘটনাস্থলে আর কোনো নিরাপত্তা রক্ষী বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দেখতে পাওয়া যায়নি এমনকি বারবার ফোন করে নির্বাচন কমিশনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। 


হামলার মুখে কার্যত পালাতে বাধ্য হন তৃণমূল প্রার্থী। একই ছবি খানাকুলের একাধিক বুথে। তৃণমূলের অভিযোগ, পাড়ায় পাড়ায় গ্রামে ঢুকে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে বিজেপি এবং সিপিএমের দুষ্কৃতীরা। বিজেপির হয়ে ভোট করাচ্ছে সিপিএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.